- ভূমিকম্পের দেশ কাকে বলে?
- বাংলাদেশের সর্বনিম্ন বনভূমি কোন জেলায়?
- কোন ধরনের মাটি টমেটো চাষের অনুপযোগী?
ভূমিক্ষয়ের প্রধান কারণটি ব্যাখ্যা করো।
ভূমিক্ষয়ের প্রধান কারণ হলো বৃষ্টিপাত।
বৃষ্টিপাতের তীব্রতা, সংখ্যা ও পরিমাণ ভূমিক্ষয়কে প্রভাবিত করে। মুষলধারায় বৃষ্টি হলে বৃষ্টির ফোঁটা আকারে বড় হয় এবং মাটিতে সজোরে আঘাত করে এতে মাটির কণা আলগা হয়। আবার অতিবৃষ্টির ফলে মাটি পানি শোষণক্ষমতা হারিয়ে ফেলে তখন অতিরিক্ত পানি প্রবাহে উপর থেকে মাটি ক্ষয় হয়ে অপেক্ষাকৃত নিচের দিকে ধাবিত হয়। পানির বেগ যত বেশি মাটির ক্ষয়ও তত বেশি হয়।
এভাবে বৃষ্টিপাতের ফলে ভূমিক্ষয় হয়।