রাজনৈতিক তত্ত্ব হলো রাষ্ট্রচিন্তার একটি শাখা যা রাষ্ট্র, ক্ষমতা, অধিকার, ন্যায়বিচার এবং নাগরিকত্বের মতো মৌলিক ধারণাগুলোর পদ্ধতিগত বিশ্লেষণ ও ব্যাখ্যা প্রদান করে। এটি কেবল বর্তমান রাজনৈতিক ব্যবস্থার বর্ণনা দেয় না, বরং একটি আদর্শ সমাজ বা রাষ্ট্র কেমন হওয়া উচিত—সেই বিষয়েও দিকনির্দেশনা প্রদান করে। প্লেটো, অ্যারিস্টটল থেকে শুরু করে আধুনিক যুগের চিন্তাবিদদের মতবাদগুলো এই তত্ত্বের ভিত্তি তৈরি করেছে। মূলত, রাজনৈতিক মূল্যবোধের মূল্যায়ন এবং মানবসমাজের সম্মিলিত জীবনকে আরও উন্নত ও অর্থবহ করার লক্ষে যে তাত্ত্বিক কাঠামো কাজ করে, তাই রাজনৈতিক তত্ত্ব।