বায়ু প্রবাহ কাকে বলে?

ভূপৃষ্ঠের সমান্তরালে বায়ুর এক স্থান থেকে অন্য স্থানে চলাচলকে বায়ু প্রবাহ বলা হয়। বায়ু মূলত উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। যখন কোনো স্থানের বায়ু উত্তপ্ত হয়ে হালকা হয়ে উপরে উঠে যায়, তখন সেখানে বায়ুর চাপ কমে যায় (নিম্নচাপ)। এই শূন্যস্থান পূরণ করার জন্য পার্শ্ববর্তী শীতল ও উচ্চচাপযুক্ত অঞ্চল থেকে বায়ু প্রবল বেগে ধাবিত হয়, যা বায়ু প্রবাহ সৃষ্টি করে। সূর্যের উত্তাপের তারতম্য, পৃথিবীর আবর্তন গতি এবং বায়ুমণ্ডলের চাপের পার্থক্যের ওপর ভিত্তি করেই এই প্রবাহের গতি ও দিক নির্ধারিত হয়।

error: Content is protected !!