বসতি কাকে বলে?

বসতি বলতে সাধারণত মানুষের বসবাসের এমন এক এলাকা বা স্থানকে বোঝায়, যেখানে এক বা একাধিক মানুষ স্থায়ী বা অস্থায়ীভাবে বসবাস করার জন্য ঘরবাড়ি নির্মাণ করে। কোনো একটি নির্দিষ্ট প্রাকৃতিক পরিবেশে প্রতিকূলতা থেকে রক্ষা পেতে এবং সামাজিক ও অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে মানুষ যখন সংঘবদ্ধভাবে বা বিচ্ছিন্নভাবে ঘর তৈরি করে বসবাস শুরু করে, তখন তাকে বসতি বলা হয়। মানুষের মেধা, শ্রম এবং পারিপার্শ্বিক উপাদানের সমন্বয় ঘটিয়ে এই আবাসস্থল গড়ে ওঠে।

বসতি সাধারণত দুই ধরণের হয়ে থাকে— গ্রামীণ বসতি এবং নগর বসতি। গ্রামীণ বসতি সাধারণত কৃষি ও প্রাকৃতিক সম্পদের ওপর নির্ভরশীল হয়, অন্যদিকে নগর বসতি শিল্প, ব্যবসা-বাণিজ্য ও প্রশাসনিক কাজের ওপর ভিত্তি করে গড়ে ওঠে। জলবায়ু, ভূমিরূপ, মাটির উর্বরতা এবং পানির সহজলভ্যতার ওপর নির্ভর করে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের বসতি গড়ে ওঠে। মূলত মানুষের বেঁচে থাকার প্রধান অবলম্বন এবং সামাজিক জীবনের কেন্দ্রবিন্দু হলো এই বসতি।

error: Content is protected !!