বর্ণ দুই প্রকার। যথাঃ ক) স্বরবর্ণ ও খ) ব্যঞ্জনবর্ণ।
স্বরবর্ণ কাকে বলে?
যে বর্ণ বা বর্ণগুলি নিজে নিজেই উচ্চারিত হয় অথবা কোনো বর্ণের সাহয্য না দিয়েই নিজে থেকেই উচ্চারিত হতে পারে তাকে স্বরবর্ণ বলে। যেমন: অ, আ, ই ইত্যাদি।
ব্যঞ্জনবর্ণ কাকে বলে?
যে বর্ণগুলি স্বরবর্ণের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না তাদের ব্যঞ্জনবর্ণ বলে। যেমন: ক, খ, গ ইত্যাদি।
স্বরবর্ণের সংখ্যা কয়টি?
স্বরবর্ণের সংখ্যা ১১ টি।
ব্যঞ্জনবর্ণের সংখ্যা কয়টি?
ব্যঞ্জনবর্ণের সংখ্যা ৪০টি।
বর্ণমালা কাকে বলে?
স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণের সমষ্টিকে বর্ণমালা বলে।
বর্ণমালার সংখ্যা কয়টি?
বর্ণমালার সংখ্যা ৫১টি।