গণিতে কোনো সংখ্যার প্রকৃত গুণনীয় (Proper Factor) বলতে সেই সব গুণনীয়ককে বোঝায়, যা ওই সংখ্যাটি থেকে ছোট। সহজ কথায়, কোনো সংখ্যার গুণনীয়কগুলোর তালিকা থেকে ওই সংখ্যাটিকে বাদ দিলে বাকি যে গুণনীয়কগুলো থাকে, সেগুলোই হলো তার প্রকৃত গুণনীয়ক।
যেমন: 12 এর গুণনীয়কগুলো হলো 1, 2, 3, 4, 6 এবং 12; এখানে 12 বাদ দিলে 1, 2, 3, 4 এবং 6 হলো 12 এর প্রকৃত গুণনীয়ক। প্রতিটি ধনাত্মক পূর্ণসংখ্যার অন্তত একটি গুণনীয়ক (সেটি নিজেই) থাকে, তবে মৌলিক সংখ্যার ক্ষেত্রে ১ ব্যতীত আর কোনো প্রকৃত গুণনীয়ক থাকে না।