পদার্থের যে মৌলিক ও বৈশিষ্ট্যমূলক ধর্মের কারণে এটি তড়িৎচৌম্বকীয় ক্ষেত্রের সাথে মিথস্ক্রিয়া করে এবং অন্য কোনো আধানযুক্ত বস্তুর ওপর আকর্ষণ বা বিকর্ষণ বল প্রয়োগ করে, তাকে চার্জ বা আধান বলা হয়। সাধারণত পরমাণুর ভেতরে থাকা প্রোটন ধনাত্মক আধান এবং ইলেকট্রন ঋণাত্মক আধান বহন করে; যখন কোনো বস্তুতে এই কণাগুলোর ভারসাম্যহীনতা তৈরি হয়, তখন বস্তুটি চার্জিত হয়। আন্তর্জাতিক পদ্ধতিতে চার্জের একক হলো কুলম্ব (C)।