গঙ্গা উন্নয়ন প্রকল্পের পরিবেশগত গুরুত্ব কী?

গঙ্গা সমগ্র ভারতের অন্যতম প্রধান নদী। এই নদীর দৈর্ঘ্য 2525 কিলোমিটার। দেশের প্রায় 41 শতাংশ মানুষ গঙ্গা অববাহিকায় বসবাস করে। ভারতের মোট জলসম্পদের প্রায় 32 শতাংশ গঙ্গা ও গঙ্গার উপনদীগুলি থেকে পাওয়া যায়। কৃষিক্ষেত্রে জলসেচ করা, জলবিদ্যুৎ উৎপাদন করা, পানীয় জল সরবরাহ করা, শিল্পের প্রয়োজনে জলের জোগান দেওয়া, সস্তায় জল পরিবহনের বন্দোবস্ত করা ইত্যাদি নানা ধরনের অর্থনৈতিক ও সামাজিক কাজে গঙ্গা অতুলনীয়। তাই গঙ্গা ভারতের জাতীয় নদী।
বস্তুত, গঙ্গার নিজস্ব বাস্তুতন্ত্র আছে। গঙ্গার জল দূষিত হলে নদীর বাস্তুতন্ত্র নষ্ট হবে, জলে বসবাসকারী অন্যান্য প্রাণী মারা যাবে। জীববৈচিত্র্যের বিপর্যয় হবে।
দ্বিতীয়ত, গঙ্গা নদীর ভাঙন রোধ করা সম্ভব না হলে বহু হাজার হেক্টর চাষের জমি নষ্ট হয়ে যাবে। তাতে ফসলের উৎপাদন মার খাবে।
তৃতীয়ত, গঙ্গা নদীর মধ্যে জমা পলির পরিমাণ কমাতে না পারলে বন্যার প্রকোপ বাড়বে।
চতুর্থত, নদী যত গভীরতা হারাবে, ততই গঙ্গা জল-পরিবহনের অযোগ্য হবে। কলকাতা হলদিয়া বন্দরের ভবিষ্যৎ অনিশ্চিত হবে।

error: Content is protected !!