ক্যানিয়ন কাকে বলে? বৈশিষ্ট্য ও উদাহরণ

সংজ্ঞাঃ ‘Canyon’ শব্দটি একটি স্পেনীয় শব্দ ‘Canon’ থেকে উদ্ভূত, যার অর্থ হল tube বা নল। সুতরাং শুষ্ক পার্বত্য অঞ্চল বা মালভূমি অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত নদীর দ্বারা সৃষ্ট নলের মতো সংকীর্ণ ও গভীর যে গিরিখাতের সৃষ্টি হয়, তাকে ক্যানিয়ন বলে। নদী পার্শ্বক্ষয় অপেক্ষা নিম্নক্ষয় অত্যন্ত বেশি করায় খুবই সংকীর্ণ এবং সুগভীর ক্যানিয়নের সৃষ্টি হয়।

বৈশিষ্ট্য
১) ক্যানিয়নের পাড় খুব খাড়া হয়।
২) ক্যানিয়নগুলি দেখতে অনেকটা ইংরেজি ‘I’ অক্ষরের মতো হয়।

উদাহরণঃ আমেরিকা যুক্তরাষ্ট্রের কালোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন পৃথিবীর দীর্ঘতম ক্যানিয়ন।

গ্র্যান্ড ক্যানিয়ন
error: Content is protected !!